দিনপত্র ডেস্ক :: আওয়ামী লীগবিহীন নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি।
দেশের নির্বাচনী অঙ্গন এখন উত্তেজনার আগুনে ঝলসাচ্ছে।
রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে আওয়ামী লীগবিহীন নির্বাচন ও সিলেকশন পদ্ধতিতে ভোট বর্জন। বিষয়টি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক স্বচ্ছতা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে।
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি সারাদেশে তাঁর নেতৃত্বাধীন সংগঠনের নেতা কর্মী সমর্থকদের ভোট বর্জন করার উদার্থ আহ্বান জানিয়েছেন।
জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী সারাদেশে আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মী সাধারণ মানুষকে সাথে ভোট বর্জন কর্মসূচি এগিয়ে নিতে বলেছেন।
আওয়ামী লীগের ভোট বর্জন সাধারণ মানুষের অনুভূতি পক্ষে, অবৈধ নির্বাচন প্রতিহত করতে দেশব্যাপী কর্মসূচি পালন করছে আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।