নিউজ ডেস্ক :: আরাকান আর্মির (এএ) কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল তুন মিয়াত নাইং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কিছু অংশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কিছু ইউনিট নেপথ্যে থেকে রোহিঙ্গা বিদ্রোহীদের সহযোগিতা করছে এবং এএ-র ঘাঁটিতে সমন্বিত হামলায় মদদ দিচ্ছে।
শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা স্পষ্ট প্রমাণ পেয়েছি যে সীমান্তের ওপার থেকে কিছু বাহিনী রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলিকে সহায়তা করছে, যারা পরবর্তীতে আমাদের ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে।”
তবে বাংলাদেশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এই অভিযোগ নতুন করে সীমান্ত পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পারে। বিশেষ করে কক্সবাজার-টেকনাফ সীমান্তে চলমান উত্তেজনা ও শরণার্থী সংকটকে ঘিরে এ ধরনের অভিযোগ দুই দেশের সম্পর্কে নতুন জটিলতা তৈরি করতে পারে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে আরাকান আর্মি ও মিয়ানমার জান্তা বাহিনীর সংঘর্ষ তীব্রতর হয়েছে। এর মধ্যে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় সীমান্ত এলাকায় অস্থিরতা আরও বাড়ছে।প