নিউজ ডেস্ক:: বাংলাদেশ আজ এক চরম দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছে। ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অবৈধ সরকার রাষ্ট্রের মৌলিক কাঠামো ভেঙে দিয়ে দালালী আর লুটপাটের রাজনীতি কায়েম করেছে। এই লুটেরাদের অন্যতম মুখ আলী রিয়াজ।
প্রশাসনে সচিব নিয়োগ ও বদলির নামে কোটি কোটি টাকার বাণিজ্য করে যিনি রাতারাতি সম্পদের পাহাড় গড়েছেন, সেই আলী রিয়াজ এখন আমেরিকায় পালানোর প্রস্তুতি নিচ্ছেন। শুধু তাই নয়, নারী ঘটিত কেলেঙ্কারির অভিযোগে তার নাম বারবার উঠে এসেছে। অথচ এই মানুষটিকেই বসানো হয়েছে ঐক্যমত কমিশনের চেয়ারম্যানের আসনে, এমনকি সংবিধান সংশোধনের মতো গুরুদায়িত্বও তার হাতে তুলে দেওয়া হয়েছে। প্রশ্ন জাগে সংবিধান নিয়ে ছিনিমিনি খেলতে কি এই ধরনের দালালের প্রয়োজন?
অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও বিনিয়োগ সংকট সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। আইনশৃঙ্খলার অবনতি ও জঙ্গিবাদের উত্থান জাতীয় নিরাপত্তার জন্য নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে। অথচ সরকারের দালালচক্র দেশ লুটে বিদেশে পালানোর পথ খুঁজছে।
জাতি জানে, জনগণের কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার করে ব্যক্তিগত ভোগ-বিলাসে মত্ত আলী রিয়াজরা কোনোদিনই রক্ষা পাবে না। এদের বিচার এ দেশের মাটিতেই হবে।
আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ অন্যায়, লুটপাট আর দালালীকে ক্ষমা করবে না। এ দেশের ভবিষ্যৎ নির্ভর করছে দুর্নীতিবাজদের জবাবদিহি নিশ্চিত করার ওপর। আলী রিয়াজদের বিরুদ্ধে আজই জবাবদিহির পথ খুলতে হবে নইলে রাষ্ট্র আরও গভীর সংকটে নিমজ্জিত হবে।