নিউজ ডেস্ক :: ড. মুহাম্মদ ইউনুস এখন এমন এক পরিস্থিতিতে রয়েছেন, যেখানে ক্ষমতা ধরে রাখা ও নিজের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা প্রধান চ্যালেঞ্জ। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ইউনুসের লক্ষ্য জামাত ইসলামি ও এনসিপি জোটকে ক্ষমতায় বসিয়ে নিজেকে “নিরাপদ প্রস্থান” নিশ্চিত করা।
সরকারি গোয়েন্দা সংস্থা ও ইউনুস সেন্টারের ঘনিষ্ঠ মহল একযোগে সামাজিক মাধ্যমে বিএনপির নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি, নারী নির্যাতন ও দুর্নীতির অভিযোগ ছড়িয়ে জনগণের মধ্যে বিএনপিবিরোধী মনোভাব তৈরিতে নিয়োজিত।
তারেক রহমানকে “চাঁদাবাজ রাজনীতির প্রতীক” হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যাতে বিএনপি ধীরে ধীরে জনসমর্থন হারায় এবং জামাত–এনসিপি জোটকে গ্রহণযোগ্য বিকল্প হিসেবে দৃঢ় করা যায়।
জামাত ও এনসিপি প্রকাশ্যেই বিএনপির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এই দুই দলকে ক্ষমতায় বসালে ইউনুস ও তার উপদেষ্টাদের বিরুদ্ধে থাকা দুর্নীতি, অর্থপাচার ও রাষ্ট্রবিরোধী মামলা স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় থাকবৈ।
যার ফলে ইউনুসের ঘনিষ্ঠ মহল মনে করছে“জামাত–এনসিপিই আমাদের নিরাপদ আশ্রয়।”
পাশাপাশি পশ্চিমা কূটনৈতিক মহলও নীরবভাবে এই পরিকল্পনায় সমর্থন দিচ্ছে।