ইউনুস সরকারের আমলে কারা হেফাজতে মৃত্যুর প্রবণতা আগস্ট মাসে অব্যাহত

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

নিজস্ব প্রতিবেদক:
ইউনুস সরকারের সময়েও কারা হেফাজতে মৃত্যুর হার কমেনি। মানবাধিকার সংগঠন এমএসএফ-এর তথ্য অনুযায়ী, আগস্ট মাসে সারাদেশে কারা হেফাজতে মোট ১০ জন মারা গেছেন। এর মধ্যে ৩ জন কয়েদি ও ৭ জন হাজতি ছিলেন। জুলাই মাসেও একই সংখ্যক (১০ জন) বন্দি প্রাণ হারান।

তথ্যমতে,

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন ৩ জন হাজতি।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে ১ জন হাজতি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ১ জন হাজতি।

কুষ্টিয়া জেলা কারাগারে ১ জন হাজতি।

নড়াইল কারাগারে ১ জন হাজতি।

আর রাজশাহী কেন্দ্রীয় কারাগার, রাঙামাটি জেলা কারাগার ও শরীয়তপুর জেলা কারাগারে মারা গেছেন একজন করে কয়েদি।

উল্লেখযোগ্য বিষয় হলো, মৃতদের মধ্যে একজন ছিলেন বীর মুক্তিযোদ্ধা, যিনি হাজতি অবস্থায় প্রাণ হারান।

মানবাধিকারকর্মীরা বলছেন, কারা হেফাজতে মৃত্যুর এ প্রবণতা উদ্বেগজনক এবং এর পেছনে অবহেলা, অস্বাস্থ্যকর পরিবেশ ও পর্যাপ্ত চিকিৎসা না পাওয়াকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করছেন।