ইউনুস সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যুবলীগ আওয়ামীলীগের বিজয় মিছিল

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

অনলাইন ডেস্ক :: ইউনুস সরকারের আরোপিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা–১৮ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসান ভাইয়ের নির্দেশনায় অনুষ্ঠিত বিজয় মিছিল ও বিজয় র‍্যালী ছিল গণতন্ত্র, সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আপসহীন অবস্থানের এক সাহসী প্রকাশ।

এই বিজয় মিছিল প্রমাণ করেছে—জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধকে দমন করে কোনো প্রশাসনিক নিষেধাজ্ঞা জনগণের কণ্ঠরোধ করতে পারে না। আওয়ামী লীগের নেতা–কর্মীরা শান্তিপূর্ণভাবে রাজপথে নেমে স্পষ্ট বার্তা দিয়েছেন, অবৈধ ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের কাছে তারা মাথানত করবে না।

বিজয় র‍্যালীতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি গভীর আস্থা ও মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থাকার দৃঢ় প্রত্যয়কে তুলে ধরে। একই সঙ্গে এটি উন্নয়নবিরোধী ও ষড়যন্ত্রমূলক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা।

ঢাকা–১৮ আসনের শান্তি, উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় আলহাজ্ব হাবিব হাসান ভাইয়ের বলিষ্ঠ নেতৃত্বে এই বিজয় মিছিল নতুন করে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে আওয়ামী লীগের এই ঐক্যবদ্ধ অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।