ইতিহাস বিকৃতির অভিযোগ: জামায়াত আমিরের বক্তব্য ঘিরে সমালোচনা

লেখক: সুবির দে,
প্রকাশ: ১ সপ্তাহ আগে

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও সম্প্রতি আবারও ‘নতুন স্বাধীনতার ঘোষক’ নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে একটি রাজনৈতিক বক্তব্য। জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সমালোচকদের মতে, স্বাধীনতার ইতিহাস কোনো কাল্পনিক গল্প নয় যে সময় ও প্রয়োজন অনুযায়ী নতুন করে সাজানো যাবে। তারা বলছেন, জামায়াত আমিরের বক্তব্য ইতিহাসকে বিকৃত করার একটি অপচেষ্টা মাত্র, যা দেশের মুক্তিযুদ্ধের স্বীকৃত ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক।
একাধিক ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষকের অভিমত, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম একটি সুস্পষ্ট ঐতিহাসিক প্রক্রিয়ার ফল। সেখানে ঘোষক, নেতৃত্ব ও জনযুদ্ধ—সবকিছুই নথিভুক্ত ও প্রমাণিত। নতুন করে স্বাধীনতার ঘোষক আবিষ্কারের চেষ্টা জাতির ইতিহাসকে বিভ্রান্ত করার শামিল বলে মনে করছেন তারা।
বিশ্লেষকদের ভাষায়, সত্যকে আড়াল করা যায় না এবং ইতিহাসের বিকৃতি দীর্ঘমেয়াদে রাজনৈতিক আস্থার সংকট তৈরি করে। তারা মনে করেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু রাষ্ট্রের মৌলিক ইতিহাস নিয়ে বিভ্রান্তি ছড়ানো দায়িত্বশীল রাজনীতির পরিপন্থী।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে বলে জানানো হয়েছে,