কাচিনে জান্তার বিমান হামলা: নিহত ১৭, সীমান্তে নতুন সঙ্কটের আশঙ্কা – নীরব ইউনুস সরকার সমালোচনার মুখে

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

নিউজ ডেস্ক:: মিয়ানমারের কাচিন রাজ্যে বুধবার রাতে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত ও এক ডজনের বেশি আহত হয়েছে। কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ)-এর ব্যাটালিয়ন ১২ দ্বারা নিয়ন্ত্রিত একটি ঘাঁটিতে এই হামলা চালানো হয়।

এদিকে সীমান্তবর্তী অঞ্চলে অস্থিরতা বাড়ায় বাংলাদেশে নতুন শরণার্থী সঙ্কটের ঝুঁকি তৈরি হলেও ডা. ইউনুসের নেতৃত্বাধীন সরকার এ বিষয়ে কার্যত নীরব। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা সঙ্কটে জর্জরিত বাংলাদেশের জন্য এটি বড় হুমকি, কিন্তু সরকার এখনো কোনো কূটনৈতিক তৎপরতা শুরু করেনি।

সরকারের এই উদাসীনতাকে “কূটনৈতিক ব্যর্থতা” আখ্যা দিচ্ছেন বিরোধীরা। তাদের অভিযোগ, ইউনুস সরকার আন্তর্জাতিক অঙ্গনে শুধু সমালোচনার ভয়ে মুখ বুজে আছে, কিন্তু বাস্তবে দেশের সীমান্ত ও নিরাপত্তার স্বার্থ রক্ষায় কোনো পদক্ষেপ নিচ্ছে না।