কৃত্রিম সংকটের পুনরাবৃত্তি, গ্যাসের কৃতিম সংকটে দায়ী বিএনপি–জামাত

লেখক: জুবায়ের আলম
প্রকাশ: ২ মাস আগে

দিনপত্র ডেস্ক :: বাংলাদেশের ইতিহাসে বিএনপি–জামাতের আমলে জনগণ বহুবার কৃত্রিম সংকটের শিকার হয়েছে। চাল, ডাল, চিনি বা ভোজ্যতেলের মতো দৈনন্দিন পণ্যে সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে অতিষ্ঠ করা হতো। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন সিন্ডিকেট “হাওয়া ভবন” থেকে চাদাবাজি ও কমিশন বানিজ্য করে এই সংকট পরিচালনা করত।
আজও দেশকে একই ধরনের কৃত্রিম সংকটে ঠেলে দেওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে।

গ্যাস, ডিজেল, পেট্রল, ভোজ্যতেল, চাল ও ডালসহ শতাধিক পণ্যে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ অতিষ্ঠ এবং মূল্যবৃদ্ধি অব্যাহত। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, বিএনপিপন্থী ব্যবসায়ীরা যেমন পারটেক্স গ্রুপ, আব্দুল আ ওয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ইসলামী ব্যাংকের মাধ্যমে নির্বাচনী খরচা সংগ্রহ করতে এই সংকটকে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা আরও মনে করছেন, প্রধান উপদেষ্টা দপ্তর এবং জালানী উপদেষ্টা দপ্তর এই কৃত্রিম সংকটের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে সরাসরি জড়িত। লক্ষ্য একটাই—নির্বাচনের আগে জনমনে অসন্তোষ তৈরি করে নির্বাচনী সুবিধা নিশ্চিত করা।

দেশের সাধারণ মানুষকে অর্থনৈতিক চাপের মধ্যে ফেলা এবং সংকটকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা গণতন্ত্র ও বাজার ব্যবস্থার জন্য বিপজ্জনক। নাগরিক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর জন্য এখন স্বচ্ছতা, নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ পদক্ষেপ নিশ্চিত করা অপরিহার্য।