খালেদা জিয়ার উপদেষ্টা আবুল মুক্তাদিরই পাথর লুটের গডফাদার

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

সিলেট প্রতিনিধি ::সিলেটের সাদাপাথরে লুটপাটের গডফাদার হিসেবে স্থানীয়দের মুখে মুখে ফিরছে খন্দকার আব্দুল মুক্তাদিরের নাম৷ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই উপদেষ্টাই গত বছরের ৫ আগস্টের পর থেকে পুরো সিলেটেই ভয় ও ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।

বিগত কয়েক মাসে সিলেটের ওই পর্যটক এলাকার পাথর লুট করে কয়েকশো কোটি টাকা হাতিয়েছে মুক্তাদির ও তার বাহিনী৷ এই অপকর্মে তার সহযোগী ক্যাডারদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি কয়েস লোদী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ৷ অপকর্ম ধরা পড়লেই চুনোপুঁটিদের নামমাত্র বহিস্কার করে ঘটনা ধামাচাপা দেয় বিএনপি, অথচ এসব রাঘববোয়ালদের করা হয় পুরস্কৃত৷

দুর্নীতিতে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বিএনপির কাছ থেকে এরচেয়ে ভালো কিছু কি দেশবাসী আশা করে?