গণমাধ্যমে অবৈধ সরকরের কালো থাবা ময়মনসিংহে ১১ পত্রিকার নিবন্ধন বাতিল

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

নিউজ ডেস্ক :: ময়মনসিংহে একসঙ্গে ১১টি স্থানীয় পত্রিকার নিবন্ধন বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার জারি করা এই আদেশ সোমবার জানাজানি হলে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ডিক্লারেশন বাতিল হওয়া পত্রিকাগুলোর মধ্যে রয়েছে—দৈনিক ঈষিকা, দেশের খবর, আলোকিত ময়মনসিংহ, দিগন্ত বাংলা, কিষানের দেশ, ও দৈনিক জাহান। স্থানীয় সাংবাদিকরা বলছেন, এটি স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের আরেকটি দৃষ্টান্ত।

গণতন্ত্রে গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সেখানে ভিন্নমত, সমালোচনা বা অনুসন্ধানমূলক প্রতিবেদনের কারণে পত্রিকা বন্ধ করা হলে সেটি রাষ্ট্রীয় স্বৈরাচারেরই প্রতিফলন। সাম্প্রতিক সময়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশের পর এই ১১টি পত্রিকার নিবন্ধন বাতিল হওয়া সন্দেহজনক ও উদ্বেগজনক ঘটনা।

আইনজ্ঞরা বলছেন, সংবাদপত্রের নিবন্ধন বাতিল করা যেতে পারে কেবল আইনি ত্রুটি বা প্রশাসনিক অনিয়মে; মতপ্রকাশের কারণে নয়। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, যেসব মাধ্যম সরকারের সমালোচনায় সোচ্চার, তারাই মূলত টার্গেটে পরিণত হচ্ছে।

মতপ্রকাশের স্বাধীনতার এই সংকোচন কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। জনগণের কণ্ঠ রুদ্ধ করার যে কালো অধ্যায় শুরু হয়েছে, ইতিহাস তা নথিবদ্ধ রাখবে,স্বৈরাচারের প্রতীক হিসেবে।