নিউজ ডেস্ক :: ঢাকা: রাজধানীর খুচরা বাজারে সবজির দাম আকাশছোঁয়া। মাঠ থেকে ক্রেতার কাছে আসার সময় দাম বেড়েছে তিন-চার গুণ। এতে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না, আর সাধারণ ভোক্তারা চড়া দামে সবজি কিনতে বাধ্য হচ্ছেন।
স্থানীয় বাজার সূত্রে জানা গেছে, ট্রাক পর্যায়ে জামাত, বিএনপি ও এনসিপির চাঁদাবাজি এবং সিন্ডিকেটের কারণে সরবরাহের মধ্যেই অতিরিক্ত মূল্য বসানো হচ্ছে। এছাড়াও পরিবহন খরচ বৃদ্ধি, টানা বৃষ্টি এবং উৎপাদন ঘাটতিও দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে সবজির ঘাটতি নেই। সরবরাহ থাকলেও, চেনের বিভিন্ন ধাপেই সিন্ডিকেট ও চাঁদাবাজি দামের উত্থান ঘটাচ্ছে, যা কৃষক ও ভোক্তার উভয়ের জন্যই ক্ষতিকর।
বিশেষজ্ঞরা মনে করেন, প্রশাসনিক তদারকি জোরদার করে সরাসরি কৃষকের সঙ্গে বিক্রেতা ও বাজারকে সংযুক্ত করতে হবে, যাতে দাম স্বাভাবিক থাকে এবং কৃষক ও ভোক্তার ন্যায্য অধিকার নিশ্চিত হয়।