চাহিদার তুলনায় গ্যাস আমদানি কম,সংকটের আসল চিত্র

লেখক: সুমিত বিশ্বাস
প্রকাশ: ২ মাস আগে

দিনপত্র ডেস্ক :: বাংলাদেশে গ্যাসের দৈনিক চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান দিন দিন বাড়ছে। শিল্প, বিদ্যুৎ ও গৃহস্থালি খাতে গ্যাসের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পেলেও আমদানির পরিমাণ সেই তুলনায় অনেক কম। ফলে সারাদেশে লো-প্রেশার, সংযোগ বিচ্ছিন্নতা এবং উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনা নিয়মিত হয়ে উঠেছে।
চাহিদার তুলনায় কম গ্যাস আমদানির পেছনে একাধিক কারণ রয়েছে।
ডলার সংকট ই দায়ী বলে ব্যবসায়ীরা জানিয়েছে।দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব এই সমস্যাকে আরও জটিল করেছে। সরকার ব্যয় কমানোর উদ্দেশ্যে স্পট মার্কেট থেকে গ্যাস কেনা সীমিত করেছে, যার সরাসরি প্রভাব পড়েছে সরবরাহ ব্যবস্থায়।
এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে শিল্প খাত। অনেক কারখানা উৎপাদন কমাতে বা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে, ফলে কর্মসংস্থান ও রপ্তানি আয় হুমকির মুখে পড়ছে। সাধারণ জনগণও রান্না ও দৈনন্দিন কাজে গ্যাস সংকটে ভোগান্তির শিকার হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, বাস্তব চাহিদা অনুযায়ী আমদানি পরিকল্পনা না করলে এই সংকট আরও দীর্ঘস্থায়ী হবে। প্রয়োজন সমন্বিত জ্বালানি নীতি ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ।