চীনের রাষ্ট্রদূত এনএসএ বৈঠকে তিস্তা প্রকল্পে আগ্রহ প্রকাশ

লেখক: মৌমিতা রানি,
প্রকাশ: ৩ মাস আগে

ঢাকা, ১৯ জানুয়ারি:: বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ঢাকায় অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল বহু আলোচিত তিস্তা নদী প্রকল্প।
বাংলাদেশ সরকারের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, চীনা রাষ্ট্রদূত বৈঠকে তিস্তা প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছেন এবং নিজে প্রকল্প এলাকা পরিদর্শন করার ইচ্ছা জানিয়েছেন। এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নে চীন সরাসরি ভূমিকা নিতে আগ্রহী।
তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরেই নদীর জল বণ্টন ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা চলছে। এর আগে ভারত–বাংলাদেশের মধ্যে তিস্তা চুক্তি নিয়ে জটিলতা থাকায়, বিকল্প হিসেবে চীনের ভূমিকা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।