নিউজ ডেস্ক ::ছাত্রলীগের শরীফের ঈদ কেটেছিলো কারাগারে, ইউনূসীয় নির্যাতনে মৃত্যুও জেলে,
ঈদ উল ফিতরের আগেই কোনো মামলা না থাকা সত্বেও গ্রেফতার করা হয়েছিলো শরীফকে৷ ঢাকার সাভারের এই ছাত্রলীগ নেতাকে কারাগারে করা হয়েছে অমানুষিক নির্যাতন৷ সদ্য বিশ পেরোনো টগবগে তরুণ শরীফ পাশবিক নির্যাতন সইতে না পেরে মুক্তির তীব্র আকুতি জানাচ্ছিলেন শরীফ৷ শেষমেশ শোষণ-অত্যাচারের জেল থেকে তার মুক্তি মিলেছে। সেই চিরমুক্তি তাকে জেল থেকে বের করে নিয়ে গেলো অন্ধকার কবরে৷
গত ঈদ উল ফিতরের আগে শরীফকে গ্রেফতারের পরে একের পর এক রিমান্ডে নেয়া হয়৷ দিনরাত তার উপরে চলে ইউনূসীয় নির্যাতন৷ সেই ধকল সইতে না পেরে শরীফ চিকিৎসার জন্যও আকুতি জানান, কিন্তু মবের মুল্লুকে তার সেই আকুতি ব্যর্থ হয়েই ফিরে আসে কারাগারের নিষ্ঠুর প্রকোষ্ঠে৷ পরিবারের কাউকে দেখাও করতে দেয়া হতো না শরীফের সাথে৷
অবশেষে সকল অত্যাচার-নির্যাতন সয়ে নীরবে চলে গেলো সদ্য কৈশোর পেরোনো তরুণ শরীফ৷ সাথে নিয়ে গেলো শরীরজুড়ে ভয়াবহ নির্যাতনের দগদগে ঘা৷ দিয়ে গেলো একরাশ ঘৃণা আর অভিশাপ এই সর্বকালের নিকৃষ্ট, অত্যাচারী শাসক ইউনূস ও তার প্রশাসনের প্রতি৷ এরকম কোটি কোটি শরীফদের অভিশাপেই হায়েনা ইউনূদের পতন ঘনিয়ে আসছে ইনশাআল্লাহ৷