টঙ্গী স্টেশন রোড কাজী অফিসের সামনে দুটি বস্তায় টুকরো টুকরো একটি মরদেহ উদ্ধার।

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

নিউজ ডেস্ক গাজিপুর  ::

গাজীপুরের টঙ্গীতে সড়কের পাশে পড়ে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় স্টেশন রোডের সামনের রাস্তা থেকে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে একটি মরদেহ উদ্ধার করেন পূর্ব থানা-পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিত্যক্ত অবস্থায় রাস্তার পাশে একটি ট্রাভেল ব্যাগ পড়ে ছিল। লোকজন ভিড় জমালেও সাহস করে কেউ ব্যাগটি খুলে দেখেনি। সন্দেহজনক ভেবে পুলিশকে খবর দিলে টঙ্গী পূর্ব থানা-পুলিশের একটি দল সেখানে এসে ব্যাগটি নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, স্থানীয়রা ব্যাগটি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ খুলে অজ্ঞাত এক পুরুষের খণ্ডিত মরদেহ দেখতে পায়। ব্যাগটি শেষ রাতের কোনো এক সময় স্টেশন রোড এলাকায় রাস্তার পাশে দুর্বৃত্তরা ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে। সড়কের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পর ঘটনার অগ্রগতি জানা যাবে।

এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।