ঢাকায় ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ: জামায়াতের দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড

লেখক: সুমন মাহমুদ,
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

ঢাকা, বুধবার: রাজধানীর মিরপুরের শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অবৈধ অনুপ্রবেশ ও ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের দুই এজেন্টকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—
মেহেদি হাসান খাদেম (৩২)
রাইহান হোসেন (২৩)
অভিযোগের বিবরণ
আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই এজেন্ট কেন্দ্রের পোলিং অফিসার মোছা. সুমনা ইসলাম (সহকারী শিক্ষিকা)-এর সহায়তায় ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করেন এবং ভোটগ্রহণ কার্যক্রমে প্রভাব বিস্তারের চেষ্টা করেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩(২)(বি) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
দণ্ড ও জরিমানা
রায়ে প্রত্যেককে—
দুই বছর সশ্রম কারাদণ্ড
পাঁচ হাজার টাকা অর্থদণ্ড
অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ১৫ দিনের সশ্রম কারাদণ্ড
প্রদান করা হয়েছে।
পোলিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা
দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পোলিং অফিসার মোছা. সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি স্থানীয় জামায়াতে ইসলামীর ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকের স্ত্রী বলে জানা গেছে।