ঢাকা–করাচি ফ্লাইট নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট, রাজনীতি নয়, সার্বভৌম নিয়মই শেষ কথা

লেখক: গুলবাহার,
প্রকাশ: ২ মাস আগে

দিনপত্র ডেস্ক :: ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট প্রসঙ্গে ভারতের অবস্থান একেবারে পরিষ্কার। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই বিষয়টি Air Services Agreement (এয়ার সার্ভিসেস এগ্রিমেন্ট) অনুযায়ীই বিবেচনা করা হবে। অর্থাৎ, এটি কোনও রাজনৈতিক সিদ্ধান্ত নয়—পুরোপুরি টেকনিক্যাল ও আইনগত বিমান চলাচল সংক্রান্ত বিষয়।
বিদ্যমান আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, ভারতের আকাশসীমা ব্যবহার করে কোনও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে হলে ভারতের অনুমোদন বাধ্যতামূলক। সেই অনুমতি দেওয়া হবে কি না, কতটা দেওয়া হবে, নাকি সীমাবদ্ধ বা পুরোপুরি বাতিল করা হবে—এই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার ভারতের হাতেই।এখানে কোনও অটোমেটিক অনুমোদনের সুযোগ নেই
সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারত নিজের আকাশসীমার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখে, সিদ্ধান্ত হবে নিয়ম ও চুক্তির ভিত্তিতে, কোনও চাপ বা আবেগের কারণে নয়
বিদেশ মন্ত্রকের বক্তব্যের মাধ্যমে ভারত মূলত এটাই স্পষ্ট করেছে—
নিয়মই শেষ কথা, রাজনীতি নয়।