দিনের ভোট রাতে কেন্দ্র দখল ও ভোট কাটার প্রতিযোগিতা চলছে

লেখক: সুমন মাহমুদ,
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"16.5.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"J2ZWDNWJ-6NPW-A7BI-820J-ZR5WP5YF0WAH","pictureId":"J2ZWDNWJ-6NPW-A7BI-820J-ZR5WP5YF0WAH","capability_name":"capcut_photo_editor"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"16.5.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"J2ZWDNWJ-6NPW-A7BI-820J-ZR5WP5YF0WAH","pictureId":"J2ZWDNWJ-6NPW-A7BI-820J-ZR5WP5YF0WAH","capability_name":"capcut_photo_editor"}"}

দিনপত্র ডেস্ক :: সেনাবাহিনীর সহযোগিতায় সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে বলে জানানো হলেও বিভিন্ন স্থানে কেন্দ্র দখল ও ভোট কাটা নিয়ে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দিনের ভোট রাতে গ্রহণের ঘটনা ঘটছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্র দখল করে ভোট কাটায় কোথাও বিএনপি, কোথাও জামায়াত এগিয়ে রয়েছে। আগে ভোটের দিন সকালবেলায় কেন্দ্রে ব্যালট পেপার ও ভোটবাক্স পাঠানো হতো। তবে এবারের নির্বাচনে আগের দিনই ব্যালট পেপার ও ভোটবাক্স কেন্দ্রে পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষণায় ১২ ফেব্রুয়ারি সকাল থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও, ১১ তারিখ সন্ধ্যার পর থেকেই বিভিন্ন কেন্দ্রে ব্যালটে সিল মারা ও বাক্স ভরার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।
এছাড়া কোথাও পুলিশ, কোথাও আনসার, আবার কোথাও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতার অভিযোগ পাওয়া যাচ্ছে। যেখানে বিএনপি প্রভাবশালী, সেখানে বিএনপি ভোট কাটছে—এমন অভিযোগ রয়েছে। যেসব কেন্দ্রে জামায়াত বা এনসিপি প্রভাবশালী, সেখানে তারাও একই ধরনের কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা করছেন সচেতন মহল। ভোটের আগের রাতেই ব্যালট বাক্স ভরার বিষয়টি এখন অনেকের কাছে ‘ওপেন সিক্রেট’ হয়ে দাঁড়িয়েছে।