দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দেওয়া পেলেন ভোটার

লেখক: সুমন মাহমুদ,
প্রকাশ: ৩ মাস আগে
{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"16.5.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"RKCAPX9A-TWVI-MJCE-K05Z-K82LVL7GK7H3","pictureId":"RKCAPX9A-TWVI-MJCE-K05Z-K82LVL7GK7H3","capability_name":"capcut_photo_editor"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"16.5.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"RKCAPX9A-TWVI-MJCE-K05Z-K82LVL7GK7H3","pictureId":"RKCAPX9A-TWVI-MJCE-K05Z-K82LVL7GK7H3","capability_name":"capcut_photo_editor"}"}

দিনপত্র ডেস্ক :: ভোলা সদর উপজেলার শিবপুর ৪৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে এক ভোটার তার ভোট আগেই প্রদান করা হয়েছে বলে অভিযোগ করেছেন।
অভিযোগ অনুযায়ী, ওই ভোটার কেন্দ্রে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে জানতে পারেন যে তার নামে ইতোমধ্যে ভোট প্রদান সম্পন্ন হয়েছে। এ ঘটনায় তিনি বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুধু ওই কেন্দ্রেই নয়, দেশের বিভিন্ন আসন থেকেও অনুরূপ অভিযোগের খবর পাওয়া যাচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
এ ধরনের অভিযোগ সত্য প্রমাণিত হলে তা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে বলে মনে করছেন সচেতন মহল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা বা নির্বাচন কমিশনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযোজন করা হবে।