নবীগঞ্জে লক্ষ্মী-নারায়ণ মন্দির প্রাঙ্গণে ময়লা ফেলার অভিযোগ, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সূর্যাপুর গ্রামে নবনির্মিত লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে ময়লা ফেলার ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মন্দিরে ময়লা ফেলেন। এ ঘটনায় স্থানীয়দের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে এবং গ্রামজুড়ে ক্ষোভের সঞ্চার হয়েছে।

মন্দির পরিচালনা কমিটি জানিয়েছে, ঘটনার পর থেকেই গ্রামবাসীর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষী ব্যক্তিকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, “এ ধরনের কর্মকাণ্ড আমাদের ধর্মীয় অনুভূতিকে গভীরভাবে আহত করেছে। প্রশাসনের উচিত অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।”