নিউজ ডেস্ক: মন্দিরে আগুন জ্বলছে, ইউনুস সরকারের মুখে কেবল নীরবতা!”
নাটোরের সিংড়া উপজেলার লালর গ্রামে আজ রাত সাড়ে দশটার দিকে দুর্বৃত্তদের হামলায় শিব দুর্গা মন্দিরে আগুন লেগেছে। অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে অগ্নিসংযোগ চালায় এবং মন্দিরের প্রতিমা ভাঙচুর করে।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে মন্দিরের কিছু অংশ পুড়ে গেছে। এই ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত।
এলাকাবাসী অভিযোগ করেছেন, “দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মন্দিরে আগুন দিয়েছে। এটি আমাদের গ্রামের গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র, এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক।”
এই ঘটনায় জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে এলাকাবাসী।