নিউজ ডেস্ক:: রাজনীতি যদি মানুষের জীবনকে নস্যাৎ করে, তা আর রাজনীতি নয়—এটি কেবল কুকুরতন্ত্র। যারা নিজের স্বার্থে ভয় ছড়ায়, নিরীহ মানুষকে হত্যা করে এবং গণতন্ত্রের নীতি উপেক্ষা করে, তারা মানবতা ও নৈতিকতার সীমা লঙ্ঘন করছে।
আজকের বাস্তবতা মর্মান্তিক বিএনপি, জামায়াত, এনসিপি ও উগ্রপন্থীদের হাতে প্রতিদিন নিরীহ মানুষ খুন হচ্ছে। তারা জানে সংখ্যায় কম, জনমতের পাশে নেই। তাই তারা চাঁদাবাজি, সন্ত্রাস এবং বিভাজনের কৌশল ব্যবহার করে।
আমাদের প্রতিকার একটাই আইনের পথে দ্রুত বিচার, সামাজিকভাবে বিচ্ছিন্ন করা এবং জনমতের শক্তি ব্যবহার করে প্রতিরোধ করা। যারা নিরীহের রক্তকে রাজনৈতিক পুঁজি বানায়, তাদের কোনো রাজনৈতিক মর্যাদা থাকা উচিত নয়।
বিভাজন ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ দাঁড়ানোই আমাদের শক্তি। জনগণ আমাদের পাশে আছে ঐক্যবদ্ধ প্রতিরোধই কুকুরতন্ত্রকে নির্মূল করার একমাত্র পথ।