দিনপত্র ডেস্ক :: নেত্রকোণা-৩ আসনের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে জামায়াতের প্রার্থী খাইরুল কবির নিয়োগীর নিকট আত্মীয় জামাত প্রার্থীর রাজনৈতিক বিরোধিদের গলা কেটে ফেলার হুমকি দিচ্ছেন। ভিডিওতে স্পষ্টভাবে বলা হয়েছে, যারা তাদের প্রার্থীকে ভোট দেবেন না, তাদের সঙ্গে এ ধরনের সহিংসতা করা হবে।
এই ধরনের হুমকি শুধুমাত্র ব্যক্তির নিরাপত্তার প্রশ্ন নয় এটি সরাসরি আইন, গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। রাজনৈতিক মতের ভিন্নতার কারণে কাউকে প্রাণনাশের হুমকি দেওয়া স্বাধীন বাংলাদেশে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জামায়াতে ইসলামীকে অনেকেই স্বাধীনতাবিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করেন। সেই প্রেক্ষাপটে দলটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলে তা আরও গুরুত্বের সঙ্গে তদন্ত হওয়া জরুরি।
স্থানীয়রা দাবি করেছেন, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত চালানো, অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া।