নিজস্ব প্রতিবেদক:
পঞ্চগড়–১ আসনের এমপি প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে ব্যক্তিগত সম্পর্ক সংক্রান্ত অভিযোগ উঠেছে। এক তরুণীর দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হলেও পরবর্তীতে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।
অভিযোগকারী জানান, সাম্প্রতিক সময়ে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব প্ল্যাটফর্ম থেকে ব্লক করা হয় এবং পরে সারজিস আলম অন্য একজনকে বিয়ে করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে সারজিস আলমের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করা হবে।
উল্লেখ্য, এটি অভিযোগভিত্তিক প্রতিবেদন। অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষ।