নিউজ ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বাসায় আত্মগোপনে রয়েছেন। যদিও এ তথ্য সরকারিভাবে নিশ্চিত নয়, তবে রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে তীব্র গুঞ্জন ও ব্যাখ্যা-বিশ্লেষণ চলছে।
২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে অস্থিরতা ও পটপরিবর্তন দেখা গিয়েছিল, তার পরপরই মেজর জেনারেল কবির আহমেদ আলোচনায় আসেন। গুঞ্জন রয়েছে, সেই সময় তিনি কিছু সংবেদনশীল তথ্য আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে ভাগাভাগি করেছিলেন। এই তথ্য আদান-প্রদানই নাকি তাঁর চাকরি থেকে অবসরের সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ওই গোপন সহযোগিতাই আসিফ নজরুলকে সরকার ও সামরিক সূত্রের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে বিশেষভাবে অবহিত করেছে। ফলে ক্ষমতার ভারসাম্যে নতুন অক্ষের জন্ম হচ্ছে বলেও ধারণা করা হচ্ছে।
বিশ্বস্ত সূত্রের জানাগেছে, আসিফ নজরুলের সহায়তায় মেজর জেনারেল কবির আহমেদ ভারতে যেতে পারেন। কেউ কেউ এটিকে নিছক “নিরাপত্তার কারণে আত্মরক্ষা” হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন এটি একটি পরিকল্পিত কৌশল যার লক্ষ্য বর্তমান আওয়ামী লীগের অভ্যন্তরীণ তথ্য নির্দিষ্ট মহলে পৌঁছে দেওয়া।
মেজর জেনারেল কবির আহমেদ ও আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ঘিরে যে গোপন সমীকরণ তৈরি হচ্ছে, তা হয়তো আগামী দিনের রাজনৈতিক চিত্রনাট্যের সূচনা মাত্র।