পাক সেনাপ্রধানকে কড়া বার্তা ভারতের।

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

নিউজ ডেস্ক :: দু’মাসে এই নিয়ে দ্বিতীয় বার আমেরিকায় গিয়েছেন পাক সেনাপ্রধান আসিম মুনির। সেখান থেকে পরমাণু অস্ত্র এবং ক্ষেপণাস্ত্রের হুমকি দিয়েছেন ভারতকে। মুখ খুলছেন সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে। এবার পাক সেনাপ্রধানকে কড়া বার্তা দিল নয়াদিল্লি৷বিদেশ মন্ত্রকের তরফে এ নিয়ে বিবৃতি জারি করে বলা হয়েছে, ভারত পরমাণু হুমকির সামনে মাথা নত করবে না। আগে ও তা স্পষ্ট করা হয়েছে। জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ করব। সেই সঙ্গে বন্ধু দেশের মাটি থেকে এমন বার্তা দুর্ভাগ্যজনক বলেও জানিয়েছে নয়া দিল্লি।।