পাথর গেলো বিএনপির পেটে, সাধারণ মানুষ জেল খাটে

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

নিউজ ডেস্ক:: সিলেটে পাথর লুটপাটের ঘটনায় তেলেসমাতি কারবার চালাচ্ছে স্থানীয় প্রশাসন৷ পাথরখেকো বিএনপি নেতাদের আড়াল করতে স্থানীয় নিরীহ জনসাধারণকে গ্রেফতার করছে পুলিশ৷ অথচ প্রকৃত অপরাধী ও তাদের সহযোগীরা দোর্দণ্ড প্রতাপে ঘুরে বেড়াচ্ছে এলাকায়৷ তারা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। পুলিশের এসব নারকীয় কার্যক্রমে ফুঁসে উঠেছে সিলেটের জনসাধারণ।

সিলেটের সাদাপাথর অঞ্চলের কোটি কোটি টাকার পাথর লুটপাটে যে বিএনপির নেতাকর্মীরা জড়িত, তা ইতোমধ্যে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে উঠে এসেছে৷ এমনকি ওই ন্যাক্কারজনক ঘটনায় বিএনপি জনরোষ ঠেকাতে কয়েকজনকে বহিস্কারও করে৷ তবে সিলেটের প্রশাসন যেন এসবের কিছুই জানে না। ইউনূসের মবতন্ত্রের শাসনামলে নিরীহ জনসাধারণের উপর অত্যাচারের স্টিমরোলার চালিয়েই যাচ্ছে তারা৷ পাথরকাণ্ডে যখন যাকে খুশি ধরে এনে দেয়া হচ্ছে মামলা, আদায় করা হচ্ছে টাকা। দরিদ্র শ্রমিক, কৃষকদের অনেকেই ইতোমধ্যে প্রশাসনের এই গণগ্রেফতারের শিকার হয়েছেন৷

ফলে জনরোষ উঠেছে তুঙ্গে৷ যেকোনো মুহুর্তে সেই জনরোষ পরিণত হতে পারে গণবিস্ফোরণে৷ স্থানীয় জনসাধারণ বলছেন, পাথর সিলেটের ঐতিহ্যের অংশ৷ রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে এসব পাথর যারা লুটপাট করেছে, তারা জাতীয় শত্রু৷ সিলেটের স্থানীয় বাসিন্দারা সবসময়ই এসব পাথর লুটপাটের বিরুদ্ধে ছিলেন৷ এবারও স্থানীয় জনসাধারণই প্রথম এই লুটপাটের প্রতিবাদ জানান৷ অথচ সেই জনসাধারণের উপরেই এই অবিচার চালানো হচ্ছে৷ এসব বন্ধ না হলে সিলেটে গড়ে উঠতে পারে বৃহত্তর গণআন্দোলন৷