পিনাকির মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

নিউজ ডেস্ক :: আজ সকালেই এক মর্মান্তিক ঘটনার সংবাদ এসেছে পিনাকির মা নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। পরিবার ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কিছুদিন ধরে মানসিক চাপে ছিলেন। তবে আত্মহত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং প্রাথমিকভাবে কোনো অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় পিনাকি ও তার পরিবার গভীর শোকে মুহ্যমান। এলাকাবাসী জানিয়েছেন, তিনি ছিলেন সদালাপী ও সবার প্রিয় মানুষ। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।