নিউজ ডেস্ক :: সারাদেশে সাড়ম্বরে পালিত হয়েছে বঙ্গবন্ধুকন্য, জননেত্রী শেখ হাসিনা’র ৭৯তম জন্মদিন৷ দেশের প্রতি জেলা-উপজেলা, থানা-ইউনিয়ন পর্যায়ে জনসাধারণ নিজ উদ্যোগে আধুনিক, ডিজিটাল বাংলাদেশের রূপকার শেখ হাসিনা’র পালন করে৷ প্রতিকূল পরিস্থিতিতেও দেশের গরিব-দুঃখী, খেটে খাওয়া মানুষের আশার বাতিঘরের জন্য এবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো৷
ঢাকা-১৮ আসনের সাবেক মাননীয় সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাবিব হাসানের উদ্যোগে ও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তত্বাবধানে দিনব্যাপী ব্যাপক আয়োজনে পালিত হয় বিশেষ এই দিনটি। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার রূপকার জননেত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে করা হয় বিশেষ দোয়া৷ আনন্দঘন এই দিনটি উপলক্ষে কাটা হয় কেকও৷ সেইসাথে জনসাধারণের মাঝে বিতরণ করা হয় রান্না করা খাবার৷
এসময় জনসাধারণও দেশরত্ন শেখ হাসিনা’র প্রতি তাদের ভালোবাসার কথা জানিয়ে তাকে বাংলাদেশে ফিরে পাবার অধীর আগ্রহের কথা জানান৷