নিউজ ডেস্ক ::
খাগড়াছড়ির রামগড়ে একটি বাড়ি থেকে মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে রামগড় সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকায় বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারণা, গতকাল রাতে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে।
নিহতরা হলেন- মা আমেনা বেগম (৯২), মেয়ে রায়হানা আক্তার। তাৎক্ষণিকভাবে এ ঘটনার বিস্তারিত জানা সম্ভব হয়নি।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন সাংবাদিকদের বিষযটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সময় মা-মেয়ে ছাড়া পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।