দিনপত্র ডেস্ক :: নেপালকে কোনোভাবেই “বাংলাদেশে পরিণত হতে দেওয়া যাবে না” বলে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন নেপালের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি রাজনৈতিক সহিংসতা, অস্থিরতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থান নেন।
তিনি বলেন, নেপাল দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক সংকট ও ধীরগতির উন্নয়নের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে যদি হত্যা, সংঘর্ষ ও রাজনৈতিক অরাজকতা চলতেই থাকে, তবে দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে।
ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ের বাংলাদেশের পরিস্থিতির উদাহরণ টেনে বলেন, সেখানে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে সাধারণ মানুষ ভয়াবহ ভোগান্তির শিকার হয়েছে এবং বহু মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছে।
সুশীলা কার্কি জোর দিয়ে বলেন, নেপালের জন্য এখন সবচেয়ে জরুরি হলো শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়া। তাঁর মতে, রাজনৈতিক দায়িত্বজ্ঞানহীনতা নেপালকে একই ধরনের সংকটে ঠেলে দিতে পারে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়ংকর পরিণতি ডেকে আনবে।