বাংলাদেশ সীমান্তে বড়সড় সামরিক মহড়া, ভারত জারি করল NOTAM

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

নিউজ ডেস্ক :: ভারত তার উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলের আকাশসীমায় বিশেষ সামরিক মহড়ার জন্য NOTAM (Notice to Airmen) জারি করেছে। এই অঞ্চল ঘেঁষে রয়েছে বাংলাদেশ, চীন, ভুটান, নেপাল ও মিয়ানমার— অর্থাৎ কার্যত পুরো সেনসিটিভ ইস্টার্ন থিয়েটার এখন কঠোর নজরদারিতে।

বিশ্লেষকরা বলছেন, এটি কোনো সাধারণ প্রশাসনিক ঘোষণা নয়। সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি দেখে ভারত স্পষ্ট বার্তা দিচ্ছে— যেকোনো ধরনের উসকানি বরদাস্ত করা হবে না।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক বক্তব্যও এর প্রতিফলন। তিনি ইঙ্গিত দিয়েছেন, ভারত এখন শুধু পর্যবেক্ষণ নয়, সক্রিয় প্রস্তুতি নিচ্ছে সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে।

কূটনৈতিক মহলের মতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিছু অবস্থান ও পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা নয়াদিল্লির অস্বস্তির কারণ হয়ে উঠেছে। ভারতের মতো আঞ্চলিক শক্তিকে হালকাভাবে নেওয়া বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে বিপর্যয় ডেকে আনতে পারে।