ব্রি: জে:আশাকে নিয়ে ঘৃণ্য অপপ্রচারের অভিযোগ, নেপথ্যে দেশবিরোধী চক্র

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

নিউজ ডেস্ক ::একটি সাজানো ঘটনাকে কেন্দ্র করে ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা’র বিরুদ্ধে ঘৃণ্য অপপ্রচারে মেতে উঠেছে একটি চিহ্নিত মহল৷ দেশ যখন এক ক্রান্তিকাল পার করছে, ঠিক তখনই সিনিয়র এই সেনা কর্মকর্তাকে বিতর্কিত করার মিশনে নেমেছে দেশবিরোধী চক্র৷ সাজানো ছক অনুযায়ী তার বিরুদ্ধে তোলা হয়েছে ঘৃণিত অভিযোগ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা ৭১ ও মুক্তিযুদ্ধের প্রশ্নে বরাবরই আপোষহীন৷ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে অনেক চক্রান্ত তিনি রুখে দিয়েছেন৷ তাই, ভিন্ন পরিস্থিতিতে তাকে হেয় করতে ও চাকুরিচ্যুত করতে উঠেপড়ে লেগেছে স্বাধীনতাবিরোধী, দেশদ্রোহী চক্র৷ এর আগেও তাদের একাধিক ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে৷ এবার আশা’র বিরুদ্ধে আনা হয়েছে নারী নির্যাতনের অভিযোগ৷

সূত্রমতে, অভিযোগে উল্লেখিত ঘটনার সাথে দূরতম কোনো সম্পর্ক না থাকলেও দেশবিরোধী বৃহৎ ষড়যন্ত্রের অংশ হিসেবে টার্গেট করা হয়েছে আশাকে৷ একজন নারীকে চাপ প্রয়োগ করে ও বিভিন্ন প্রলোভনে আশার বিরুদ্ধে অভিযোগ করতে বাধ্য করা হয়েছে৷ সাজানো বিচার ও মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আশাকে হেয়প্রতিপন্ন করার যার আসল উদ্দেশ্য৷ এর মাধ্যমে মুক্তিযুদ্ধপন্থী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশাকে বরখাস্তের পথ সুগম করতে চায় ওই ঘৃণিত মহলটি৷

গর্বের সেনাবাহিনীর অধিকাংশ অফিসারই মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষহীন৷ পরিবর্তিত এই সময়ে তাদের মনোবল ভেঙে দেয়াও পাকিস্তানপন্থী চক্রটির উদ্দেশ্য৷ আশাকে বরখাস্ত করাতে পারলে সেই মিশন বাস্তবায়নের পথে অনেকটাই এগিয়ে যাবে তারা৷ ফলে পাকিস্তানপন্থী কিছু ভাড়াটে ইউটিউবারকেও আশার পিছনে লেলিয়ে দেয়া হয়েছে।

তবে দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের অনেকেই বলছেন, এসব হীন চক্রান্ত আর মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মুক্তিযুদ্ধপন্থী সিনিয়র অফিসারদের ক্ষতিসাধন করা যাবে না৷ ত্রিশ লক্ষ শহীদের রক্তস্নাত বাংলাদেশকে নিয়ে আগেও বহু ষড়যন্ত্র হয়েছে, কিন্তু লাভ হয়নি৷ আশাদের মতো সূর্যসন্তানরাই সকল চক্রান্ত রুখে দিয়ে দেশ মাতৃকা রক্ষায় বুক চিতিয়ে লড়াই করেছেন৷ এই লড়াই থামবার নয়৷