নিউজ ডেস্ক::বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার ‘মব’ সন্ত্রাস বন্ধ করার চেষ্টা চালাচ্ছে, বিএনপির নেতাকর্মীরা মব সন্ত্রাস চালাচ্ছে বলে তিনি দাবী করেন ।
সরকারের আইন-শৃঙ্খলা কমিটির ১২তম সভার পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় মব ভায়োলেন্স নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি বলবো না যে মব জাস্টিস বন্ধ হয়ে গেছে, মব জাস্টিস চলছে মব জাস্টিস চালাচ্ছে একটি রাজনীতিক দল বিএনপি,
সেসময় এ মাসের শুরুতে রংপুরে দুই হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকার আশেপাশে কমলেও কিছু এলাকায় মব’ সন্ত্রাস এখন চলছেই।
“আমরা চেষ্টা করছি এটা যতটা কমিয়ে আনা যায়” কিন্তু কেউ কথা শুনছে না মব চালিয়ে যাচ্ছে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।