নিউজ ডেস্ক :: বাংলাদেশ আজ এক অদ্ভুত বাস্তবতার মধ্যে বসবাস করছে যেখানে ইলিশ মাছের নিরাপত্তায় নৌবাহিনীর ১৭টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়, অথচ মানুষের জীবনের নিরাপত্তা রাষ্ট্রের অগ্রাধিকার তালিকায় নেই। নদীতে ইলিশের জন্য টহল, কিন্তু সাগরে জেলেদের জন্য শূন্য উদ্যোগ এ কেমন প্রশাসনিক বিবেকহীনতা!
প্রতি সপ্তাহে আরাকান আর্মি বঙ্গোপসাগর থেকে ৫০ থেকে ৬০ জন পর্যন্ত জেলেকে অপহরণ করে নিয়ে যাচ্ছে, কিন্তু রাষ্ট্রীয় কোনো বাহিনী তাদের উদ্ধারে বা সুরক্ষায় কার্যকর ভূমিকা নিচ্ছে না। পরিবারগুলো প্রতিনিয়ত হারাচ্ছে আপনজনকে, অথচ সরকার ব্যস্ত “ইলিশ সংরক্ষণ অভিযান” নিয়ে প্রচারণা চালাতে।
যেখানে মানুষের জীবনই নিরাপদ নয়, সেখানে মাছের জন্য যুদ্ধজাহাজ পাঠানো আসলে রাষ্ট্রীয় অ priorities-এর বিকৃতি।
দেশের ভেতরে একই চিত্র আরও ভয়াবহ। গ্রাম থেকে শহর সর্বত্র মব সন্ত্রাস, অস্ত্রধারী চাঁদাবাজ, খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, লাশ ফেলা এসব এখন দৈনন্দিন ঘটনা। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যেন অন্ধ, বধির, নির্বাক। প্রশাসনের ব্যর্থতা এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষ এখন থানায় না গিয়ে নিজেরাই বিচার করছে এটি সভ্য সমাজের জন্য এক ভয়ংকর সংকেত।
ড. মুহাম্মদ ইউনুসের তথাকথিত “মানবিক” সরকারের সময়েই দেশে মানবিকতার এই ভয়াবহ সংকট তৈরি হয়েছে। সরকার যেন শুধুই চেহারা রক্ষায় ব্যস্ত যেখানে প্রাণ রক্ষার চেয়ে ইলিশ রক্ষা বেশি গুরুত্বপূর্ণ! মানুষ মরছে, জেলে হারাচ্ছে জীবিকা, মা হারাচ্ছে সন্তান, অথচ সরকারের দায়িত্বশীলদের মুখে নেই কোনো সহানুভূতির শব্দ।
এই নৈতিক বিপর্যয় রাষ্ট্র পরিচালনায় দায়বদ্ধতা ও অগ্রাধিকারের চরম পতন নির্দেশ করে।
একটি প্রশ্ন এখন সবার মনে এই রাষ্ট্র কাদের জন্য? ইলিশের জন্য, না মানুষের জন্য?
যখন মানুষের জীবন, সম্মান, নিরাপত্তা, সবকিছু হারিয়ে যায় অথচ মাছের জন্য যুদ্ধজাহাজ পাঠানো হয়, তখন বুঝতে হবে বাংলাদেশের শাসনব্যবস্থা আজ মানবিকতার নয়, এটি নিছক প্রদর্শনমূলক শাসন।