মুক্তিযোদ্ধারা কি বিচার পাবে না? বিএনপি সরকার বিচার করবে নাকি ইউনুসের শাসনে ফিরে যাবে

লেখক: সুজিত দাস,
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

দিনপত্র ডেস্ক :: নিশ্চয়ই মনে আছে ২৪ সালের ডিসেম্বরে চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা কানু র কথা। তখন লাঞ্চিত মুক্তিযোদ্ধার প্রশ্ন ছিল ” আমি কোন দেশে আছি,এটা কি পাকিস্তানি বর্বর বাহিনীর বাংলাদেশ নাকি এক সাগরের রক্তের বিনিময়ে নির্মিত স্বাধীন বাংলাদেশ। চৌদ্দগ্রামে কুলিয়ারা বাজারে প্রেসার মাপতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা কে কিছু লোক তাকে পাশের একটি স্কুলে নিয়ে যায়।

তখন স্কুল মাঠে মারধর করা হয়, এক পর্যায়ে তাকে মাটিতে ফেলে লাঠি মারা হয়, পরে তার গলায় জুতার মালা পরিয়ে ভিডিও করে, এলাকা ছাড়ার শর্তে তাকে ছেড়ে দেয়া হয়।

বীর মুক্তিযোদ্ধা আবূুল হাই কানু আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি বলেন যখন তাকে মারা হচ্ছিল তখন ১২/ ১৩ জনের মধ্যে ৪ জনকে চিনতে পেরেছিলাম, তার মধ্যে জামায়াতের সৈয়দ আবদুল্লাহ তাহেরের লোক,তারা হচ্ছে বেলাল, নয়ন,ফরহাদ, অহিদুর,এরা সবাই স্থানীয় জামায়াতের রাজনীতির সাথে জড়িত।

মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, সেই মুক্তিযোদ্ধারা পদে পদে লাঞ্চনা বঞ্চনার শিকার হয়ে ই চলেছে।

একমাত্র আওয়ামীলীগ সরকার ছাড়া কেউ মুক্তি যোদ্ধাদের তেমন সন্মান করেনি, মুক্তি যোদ্ধাদের লাঞ্চিত করা ব্যক্তিরা আইনের আওতায় আসেনি।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীনতার ঘোষক, সেই দল কে মুক্তি যোদ্ধাদের সুরক্ষা দিবে না।