মুজিব সিনেমা থেকে বাদ পড়ে জুলাইয়ে জঙ্গিদের সাথে ঐক্য করেন বাঁধন

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

নিউজ ডেস্ক ::বিগত সরকারের শাসনামলে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। বলা হয়, দেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের নির্মিত সিনেমা এটি। যেই ছবি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৭০ কোটি রুপি (বাংলাদেশি টাকায় ৮৩ কোটি টাকা)।

সেই সিনেমায় দুইবার অডিশন দিয়েও সুযোগ পাননি লাক্স তারকা আজমেরী হক বাঁধন। বাজেভাবে অপমান করে রিজেক্ট করা হয়েছিল এই অভিনেত্রীকে। নিজেই সেই কথা প্রকাশ্যে আনলেন বাঁধন।

মুজিব’ সিনেমায় প্রস্তাব পেলে কি অভিনয় করতেন? সম্প্রতি মাছরাঙ্গা টিভিতে এক সাক্ষাৎকারে বাঁধনকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি তো অডিশন দিয়েছি। দুইবার দিয়েছি। রিজেক্ট হয়ে অনেক কান্না করেছি। শ্যাম বেনেগালর সঙ্গে কাজ করার ইচ্ছে তো ছিল। উনার মতো ডিরেক্টর সঙ্গে কাজ করা। আমাকে যখন রিজেক্ট করছে হাও মাও করে কেঁদেছিলাম। যখন ট্রেলার বের হলো তখন আমার একটা কাজিন আছে খুব ক্লোজ, ওর নাম সামিয়া। ও আমাকে বলছিলও, ‘বাঁধন আপু আল্লাহ তোমার সঙ্গে সবকিছু ভালো করেন তা তুমি তা জানো।’ আমি তখন বলে ছিলাম, ‘আমি জানি’। তখন আমার বোনটা বলেছে, ‘আল্লাহ বাঁচায় দিয়েছে তোমাকে এই রকম একটা সিনেমায় অভিনয় করো নাই।’ সেটা শুনে আমি এতো কান্না করেছিলাম সেই থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যতদিন বেঁচে থাকব, আওয়ামী লীগের বিরোধিতা করবো,সেই সুযোগে আমি জুলাই আন্দোলনে ছাত্রদের পাশে ছিলাম আমি আমার প্রতিজ্ঞা পালন করেছি জুলাই আন্দোলনে।