মেডিকেলের পার্কিংয়ে থাকা প্রাইভেট কারে মিললো রক্তাক্ত দুই মরদেহ

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

নিউজ ডেস্ক ::

রাজধানীর মৌচাকের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে একটি প্রাইভেট কারের ভেতর থেকে দুইজনের মরদেহ পাওয়া গেছে। আজ (সোমবার, ১১ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে মেডিকেল কলেজের প্রধান নিরাপত্তারক্ষী পার্কিংয়ে গাড়িটি চেক করার সময় তাদের মরদেহ দেখতে পান। পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিষয়টি রমনা থানা পুলিশের কাছে জানায়।

কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে সাদা রঙের ওই প্রাইভেট কারটি পার্কিংয়ে প্রবেশ করে এবং পরবর্তীতে গাড়িটি পার্কিংয়ে রাখা ছিল। সোমবার বেলা পৌনে ১২টার দিকে নিরাপত্তারক্ষী গাড়িটিকে চেক করার জন্য গেলে ভেতরে দুজনকে দেখতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন তারা ঘুমিয়ে আছেন, কিন্তু ডাকাডাকি করার পরও সাড়া না পাওয়ায় বুঝতে পারেন তারা মারা গেছেন। এরপর রমনা থানায় খবর দেয়া হয়।

এ ঘটনায় রমনা থানা পুলিশ ও সিআইডির ক্রাইম ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করছে। তবে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

রমনা জোনের ডিসি মাসুদ আলম জানান, দুটি মরদেহের মধ্যে একটির পরিচয় শনাক্ত করা হয়েছে। অন্যটির পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।