স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছু পর রুবেল তার দোকানে কাজ করছিলেন। এ সময় একদল সন্ত্রাসী জিয়ার সৈনিক স্লোগান দিয়ে দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। তার আর্তচিৎকারে পাশের দোকানদার ও সিএনজি চালকরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী এক সিএনজি চালক জানান, ‘আমরা রুবেল ভাইয়ের দোকানের পাশে মাতৃছায়া ইলেকট্রনিকসের সামনে বসে ছিলাম। হঠাৎ তাকে ‘বাঁচাও’ বলতে শুনে দৌঁড়ে যাই। তখনই দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে আমরা দ্রুত তাকে সিএনজিতে করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাই।’
হাসপাতালে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানালে রুবেলকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সিলেটে নেয়ার পথেই তার মৃত্যু হয়।