রংপুর ও খুলনায় পৃথক যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ ছাত্রদলের ২ নেতা গ্রেফতার

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

নিউজ ডেস্ক ::ঢাকা, ০৭ আগষ্ট ২০২৫ (বৃহস্পতিবার): গতকাল আনুমানিক রাত ১ টায় রংপুর শহরের ধাপ এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে ১টি বিদেশি পিস্তল, ২টি পিস্তলের ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গোলাবারুদসহ পাভেল (৪৩) নামক একজন ব্যক্তিকে চাঁদাবাজির অপরাধে গ্রেফতার করা হয়।

অপর আরেকটি অভিযানে, গতকাল আনুমানিক রাত ৩ টায় খুলনা শহরের পূর্ব বানিয়া খামার এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে ১টি শটগান, ২ রাউন্ড গোলাবারুদ, মাদকদ্রব্য এবং গোলাবারুদ তৈরির রাসায়নিক দ্রব্যসহ জয়নুল আবেদীন জনি (৪০) নামক একজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। কোনো ধরনের অপরাধমূলক তৎপরতার তথ্য জানাতে অনুগ্রহ করে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট যোগাযোগ করতে সেনাবাহিনীর অনুরোধ।