রাজধানীতে ছাত্রদলের আগুন সন্ত্রাসের ছোঁয়া—দুই বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে থমথমে পরিবেশ

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

স্টাফ রিপোর্টার:
রাজধানীতে ফের উত্তপ্ত পরিস্থিতি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকাল। প্রত্যক্ষদর্শীদের মতে, ড্যাফোডিলের এক ছাত্রদল নেতার মোটরসাইকেলে থুতু দেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

ঘটনার পর উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাঠিসোটা, হেলমেট ও দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় নেমে আসে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেয়, এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও, উভয় ক্যাম্পাসে এখনো উত্তেজনা বিরাজ করছে।

রাজধানীবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে—ছাত্রদল কি আবারও আগুন সন্ত্রাসের পথে ফিরছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে এমন সহিংসতা শিক্ষাঙ্গনের পরিবেশকে গভীরভাবে নষ্ট করছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।