রাষ্ট্রীয় অবহেলায় আওয়ামীলীগ নেতা সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মৃত্যু

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

নিউজ ডেস্ক :: বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে সাবেক শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মৃত্যু নতুন করে ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে। তাঁর মৃত্যুকে নিছক প্রাকৃতিক বলা যাবে না। বরং এ মৃত্যু প্রতিহিংসাপরায়ণ অবৈধ সরকারের চরম অবহেলা ও নিষ্ঠুরতার করুণ পরিণতি।

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাঁকে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাভোগ করতে হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়লেও তাঁকে উন্নত চিকিৎসা দেওয়া হয়নি। বরং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার নামে চরম অব্যবস্থা ও অবহেলার মধ্যে ফেলে রাখা হয়েছিল। এর ফলে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় এই প্রবীণ রাজনীতিবিদকে।

এটি নিছক অবহেলা নয় এটি রাষ্ট্রীয় হত্যারই শামিল। কারণ একজন জনপ্রিয় প্রতিনিধি ও রাজবন্দীর জীবন রক্ষা করা ছিল সরকারের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালন না করে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ভয়ংকর দৃষ্টান্ত হয়ে থাকবে।

যারা তাঁর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা সাজিয়েছিল, যারা এর ইন্ধন যুগিয়েছিল, ভবিষ্যতে তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। ইতিহাস তাদের ক্ষমা করবে না।

বাংলার মানুষ ইতোমধ্যেই বুঝে গেছে অবৈধ সরকারকে টিকিয়ে রাখতে রাজাকার বাহিনী ও তাদের দোসররা আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের ধরে ধরে খুন করছে। এই চক্রান্ত দীর্ঘস্থায়ী হবে না। কারণ জনগণ জানে, রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ হয়।

বাংলাদেশ আজ এমন এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে, যখন রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের বিচার শুধু আদালতে নয়, জনগণের রায়ে নিশ্চিত হবে। ন্যায় ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়া জনগণই এই অন্যায়ের শেষ দেখে ছাড়বে।