নিউজ ডেস্ক :: ঢাকা শহর আজ দেখেছে এক অভূতপূর্ব দৃশ্য। শত মব, পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি সত্ত্বেও আওয়ামী লীগের মিছিল সংসদ ভবন, পন্থপথ, মগবাজার, তেজগাঁও ও গুলিস্তান এলাকা ধরে শ্লোগানে মুখরিত। অবৈধ সরকারের দমননীতি, হুমকি-ধমকি—সবকিছুকে এ মিছিল হালকা করে ছুঁড়ে ফেলেছে।
জনগণ স্পষ্ট করে বলছে মানব না, অবৈধ সরকার মানি না। “শেখ হাসিনার কিছু হলে ঘরে ঘরে আগুন জ্বলে উঠবে।” এটি কেবল রাজনৈতিক সমাবেশ নয়; এটি দেশের অবৈধ শাসকগোষ্ঠীর প্রতি জনগণের প্রতিরোধ, অসহযোগিতা ও রোষের প্রতীক।
অবৈধ সরকার ক্ষমতার অপব্যবহার করলেও জনগণের সংকল্প অচল করার নয়। ঢাকার রাস্তায় আজকের এই দৃশ্য প্রমাণ করল জনগণের শক্তি, ঐক্য ও সংগ্রাম কোনো সেনা-বাহিনী বা পুলিশি শৃঙ্খলা দিয়ে স্তব্ধ করা সম্ভব নয়।
যারা দেশের সংবিধানকে পদদলিত করে ক্ষমতায় বসেছে, তাদের জন্য এটি একটি অমোঘ সতর্কবার্তা: অবৈধ শাসন কখনো স্থায়ী হয় না। জনগণ সবসময় তার ন্যায়ের বিচারের অপেক্ষায় থাকে, আর সেই শক্তি আজ ঢাকার রাস্তায় প্রকাশিত হয়েছে।