লন্ডনে তারেক-ট্রেসি বৈঠক: ষড়যন্ত্রের গন্ধ দেখছে সাধারণ মানুষ

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

নিউজ ডেস্ক :: লন্ডনে আবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রেসি। নির্ভরযোগ্য সূত্রের দাবি, এ সফরের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে তাদের আলোচনা হতে পারে।

তবে সাধারণ জনগণ এ বৈঠককে নিছক কূটনৈতিক সফর হিসেবে দেখছে না। তাদের মতে, বিদেশি কূটনীতিকদের সঙ্গে গোপন বৈঠক করে দেশে রাজনৈতিক পরিস্থিতি প্রভাবিত করার চেষ্টা একটি “অভ্যন্তরীণ ষড়যন্ত্রের” অংশ। বিশেষ করে নির্বাচনের আগে এ ধরনের বৈঠক জনমনে প্রশ্ন তুলেছে—বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত কি বিদেশের মাটিতে গোপনে নেওয়া হবে?

এর আগে গত জুলাইয়ে লন্ডন সফরে গিয়ে ট্রেসি প্রথমবার তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। তখন বিএনপির ভাবনা, নির্বাচন কমিশনের রূপরেখা এবং সরকার গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছিলেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। এবারও একই রকম রাজনৈতিক এজেন্ডা ঘিরে বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জনগণের একাংশের ভাষায়, “দেশের রাজনীতি যদি বিদেশি বৈঠক আর গোপন চুক্তির ওপর নির্ভর করে, তাহলে সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বিপজ্জনক।”