নিউজ ডেস্ক:: আবারও জঘন্যতম ও ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী হলো সারা বাংলাদেশ৷ লতিফ সিদ্দিকীসহ বীর মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপক, লেখক, বুদ্ধিজীবীসহ শতাধিক ব্যক্তিত্বকে চরম লাঞ্চিত করেছে একাত্তরের স্বাধীনতাবিরোধী অপশক্তি জামায়াত-শিবির৷ লাঞ্চিতের শেষে তাদেরকে তুলে দেয়া হয়েছে পুলিশের হাতে৷
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর নেতৃত্বে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গিয়েছিলেন দেশবরেণ্য ওই ব্যক্তিত্বরা৷ সেখানেই তাদের অবরুদ্ধ করে নৃশংস হামলা চালায় জামায়াত শিবিরের ক্যাডারেরা৷ এসময় তাদেরকে শারীরিকভাবে লাঞ্চিত ও অপদস্ত করা হয়৷ একপর্যায়ে পুলিশ ডেকে এনে তুলে দেয়া হয় পুলিশের গাড়িতে৷
জঘন্যতম ওই ঘটনায় দেশজুড়ে চলছে নিন্দার ঝড়৷ মুক্তিযোদ্ধাদের তৈরি করা বাংলাদেশে স্বাধীনতাবিরোধী অপশক্তি জামায়াত শিবিরের এই আস্ফালনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনসাধারণ৷ তাদের সেই ক্ষোভ থেকে এখন কেবলই অপেক্ষা জনবিস্ফোরণের৷