নিউজ ডেস্ক :: শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া আইসিটির রায়কে ভুয়া ও প্রহসনমূলক হিসেবে আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করার পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড, কেন্দ্রীয় কমিটি। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কানিজ ফাতেমা ও সাধারণ সম্পাদক মো: আল মামুন স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে (২০ নভেম্বর, বৃহস্পতিবার) এই প্রতিবাদ জানানো হয়েছে।
সংগঠনের প্যাডে লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, “রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত প্রক্রিয়ায় অবৈধ ও অসাংবিধানিক দখলদার ফ্যাসিস্ট ইউনুস সরকারের অবৈধ নিয়োগপ্রাপ্ত বিচারক দ্বারা গঠিত অবৈধ ও অসাংবিধানিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিকল্পিত ভাবে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষণা করেছে তা প্রহসনমূলক ও অগ্রহণযোগ্য। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড এই অবৈধ ও অসাংবিধানিক সরকারের দ্বারা পরিচালিত অবৈধ ও অসাংবিধানিক ট্রাইবুনালের অবৈধ ও ভুয়া রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বর্তমানে ক্যাঙারু কোর্টের রূপ পরিগ্রহ করেছে এর স্বৈরাচারী, পক্ষপাতদুষ্ট এবং ন্যায়বিচার পরিপন্থী কার্যকলাপ তথা মিথ্যা সাক্ষাৎ প্রামাণের মাধ্যমে। ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে যে তথাকথিত “রায়” দেওয়া হয়েছে, তার কোনো আইনি ভিত্তি নেই। এটি আসলে রায় নয়—একটি সাজানো নাটক, একটি ভুয়া বিচার প্রক্রিয়া, যাকে আইন মানে না, সংবিধান চেনে না, আর জনগণ গ্রহণ করে না। ইতিহাস, আইন ও সাধারণ বোধ—সবকিছুর বিরুদ্ধে দাঁড়ানো এই সিদ্ধান্ত নিছক একটি রাজনৈতিক ষড়যন্ত্র, যার উদ্দেশ্য জননেত্রী শেখ হাসিনাকে হেয় করা এবং বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া। এই অপপ্রচারমূলক প্রহসনের রায়কে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড ও দেশের সকল শ্রেণী পেশার মানুষ দৃঢ়ভাবে, ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখন আরো দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশে ফিরে আসবেন। পুরো বিশ্ব দেখবে তাঁর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। কোটি কোটি জনতার স্রোতে রাজাকার শাবকরা খড়কুটোর মতো ভেসে যাবে। অবৈধ ও অসাংবিধানিক দখলদার ফ্যাসিস্ট ইউনুস সরকারের সব সিদ্ধান্তই অবৈধ ও অসাংবিধানিক। সংবিধান লঙ্ঘনের অপরাধে উল্টো ইউনুস গংকে খুব শীঘ্রই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ভোগ করতে হবে। মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিজয় সন্নিকটে। দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান, বাংলাদেশকে রক্ষার জন্য সবাই ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নেমে আসুন। দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে অবৈধ ও অসাংবিধানিক দখলদার ফ্যাসিস্ট ইউনুস সরকারের পতন নিশ্চিত করতে হবে। জয় আমাদের হবেই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জয় হোক দেশরত্ন শেখ হাসিনার।”