শেখ হাসিনার বিরুদ্ধে বিচার জনগণের চোখে ষড়যন্ত্র, ইউনুস হটাও, দেশ বাঁচাও সারাদেশে প্রতিবাদে উত্তাল জনতা

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

নিউজ ডেস্ক :: বাংলাদেশের রাজনীতিতে আবারও ফিরে এসেছে অস্থিরতার দুর্যোগ। ঢাকাসহ সারাদেশের প্রতিটি নির্বাচনী এলাকায় আজ যেন উত্তাল জনস্রোত—যেখানে মানুষের কণ্ঠে একটি মাত্র স্লোগান: “ইউনুস হটাও, দেশ বাঁচাও।” এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে বিচার শুরুর নামে একটি কথিত ষড়যন্ত্র এবং তার প্রেক্ষিতে সাধারণ মানুষের ক্ষোভ ও প্রতিবাদ।

রাজধানী ঢাকায় দফায় দফায় মিছিল, স্লোগান ও প্রতিবাদ সভার মাধ্যমে জনতা জানিয়ে দিয়েছে তারা কোনো অবৈধ সরকারের দুঃশাসন মেনে নেবে না। অলিগলি থেকে রাজপথ, ফুটপাত থেকে মোড়ে মোড়ে মানুষ ঝাঁপিয়ে পড়ছে পতাকা হাতে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ সকল গণতান্ত্রিক শক্তি রাজপথে একত্রিত হচ্ছে। এমনকি রাজনৈতিক পরিচয়হীন সাধারণ মানুষও এগিয়ে আসছেন দেশ বাঁচাতে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে বিচার শুরুর যে প্রক্রিয়া চলছে, তা সাধারণ মানুষের চোখে আইন ও ন্যায়বিচারের অপব্যবহার। তারা মনে করেন, একাত্তরের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলের বর্তমান নেত্রীকে দুর্বল করতে একটি চক্রান্তকারীর দল আদালতকে ব্যবহার করছে। আদালতকে ব্যবহার করে জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার এই অপচেষ্টা জনগণ সহজে গ্রহণ করবে না।

জনগণের ভোটে নির্বাচিত নয়, এমন একটি কথিত তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে থাকা ড. ইউনুসকে ঘিরে আজ নানা প্রশ্ন। তাঁর সরকারকে ঘিরে বারবার উঠে এসেছে বিদেশী সংযোগ, গোপন রাজনৈতিক এজেন্ডা, দেশের সামরিক ও প্রশাসনিক কাঠামোকে দুর্বল করার পরিকল্পনা। সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে, এই সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, সংবাদপত্র নিয়ন্ত্রণ, ছাত্রনেতাদের উপর দমন-পীড়ন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গুম-হত্যার মতো অভিযোগ।
শুধু রাজধানী নয়, খুলনা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ সব বিভাগেই নির্বাচনী এলাকাভিত্তিক মিছিল, প্রতিবাদ ও সভা অনুষ্ঠিত হচ্ছে। নওগাঁ থেকে ফেনী, পিরোজপুর থেকে পঞ্চগড় সর্বত্র একই দৃশ্য: মানুষ রাজপথে, ইউনুস বিরোধী স্লোগানে মুখর চারদিক।

আজকের এই আন্দোলন শুধুমাত্র নেত্রীকে রক্ষা করার নয় এটি গণতন্ত্র, স্বাধীনতা, স্বাধীন বিচারব্যবস্থা ও জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই। শেখ হাসিনার নেতৃত্বে এই জাতি দীর্ঘ পথ পাড়ি দিয়ে যে স্থিতিশীলতা ও উন্নয়নের রূপ রেখা এঁকেছে, তা ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধই এখন একমাত্র পথ।

বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। যারা আদালতকে ব্যবহার করে রাজনীতিকে কব্জা করতে চায়, যারা দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ টেনে আনছে, তারা ভুলে গেছে এই জাতি ১৯৭১-এ রক্ত দিয়েই স্বাধীনতা এনেছে। আজ প্রয়োজন আরেকটি মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত হওয়া। “ইউনুস হটাও, দেশ বাঁচাও” এই আহ্বান শুধু একটি রাজনৈতিক স্লোগান নয়, এটি আজ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার চূড়ান্ত ডাক।