নিজস্ব প্রতিবেদক | ঢাকা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বধারী প্রার্থীদের জন্য স্বস্তির খবর দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যেসব প্রার্থী সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব পরিত্যাগের প্রক্রিয়া শুরু করেছেন, তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে দ্বৈত নাগরিকত্ব–সংক্রান্ত জটিলতা কাটিয়ে ২০ জন প্রার্থী অবাধে নির্বাচনে অংশ নিতে পারবেন।
শুনানির সিদ্ধান্ত
রবিবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত শুনানিতে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে আলোচনায় থাকা ২৩ প্রার্থীর মধ্যে—
২ জনের মনোনয়ন বাতিল
১ জনের রায় স্থগিত
২০ জনের মনোনয়ন বহাল
যাদের মনোনয়ন বাতিল ও স্থগিত
শুনানিতে অনুপস্থিত থাকার কারণে কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভুঁইয়ার মনোনয়ন বাতিল করা হয়।
এছাড়া কুমিল্লা-৩ আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জেল হোসেনের তুরস্কের নাগরিকত্ব পরিত্যাগ প্রক্রিয়া যাচাইয়ের জন্য রায় স্থগিত রাখা হয়েছে। তবে তার প্রার্থিতা বহাল থাকার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে ইসি।
যেসব প্রার্থীর মনোনয়ন বহাল
দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও নির্বাচনে অংশগ্রহণের অনুমোদন পাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন—
ঢাকা-১ (জামায়াত): মোহাম্মদ নজরুল ইসলাম
দিনাজপুর-৫ (বিএনপি): এ কে এম কামরুজ্জামান
সাতক্ষীরা-৪ (বিএনপি): মনিরুজ্জামান
ফরিদপুর-২ (বিএনপি): শামা ওবায়েদ
সুনামগঞ্জ-২ (বিএনপি): তাহির রায়হান
মৌলভীবাজার-২ (বিএনপি): শওকতুল ইসলাম
হবিগঞ্জ-১ (স্বতন্ত্র): সুজাত মিয়া
ব্রাহ্মণবাড়িয়া-৩ (জামায়াত): জুনায়েদ হাসান
ব্রাহ্মণবাড়িয়া-৪ (বিএনপি): কবির আহমেদ ভুঁইয়া
ফেনী-৩ (বিএনপি): আব্দুল আউয়াল মিন্টু
নোয়াখালী-১ (স্বতন্ত্র): জহিরুল ইসলাম
রংপুর-১ (জাতীয় পার্টি): মো. মঞ্জুম আলী
চাঁপাইনবাবগঞ্জ-১ (জাপা): খোরশেদ আলম
নাটোর-১ (খেলাফত মজলিশ): আজাদুল হক
যশোর-২ (জামায়াত): মোসলেম উদ্দীন ফরিদ
চট্টগ্রাম-৯ (জামায়াত): একে ফজলুল হক
শেরপুর-২ (বিএনপি): ফাহিম
চট্টগ্রাম-৩ (ইসলামী আন্দোলন): আমজাদ হোসেন
কুড়িগ্রাম-৩ (জামায়াত): মাহবুব আলম সালেহ
মানিকগঞ্জ-৩ (বিএনপি): আফরোজা খানম রিতা
সুনামগঞ্জ-৩: একজন স্বতন্ত্র প্রার্থী
ঋণ খেলাপির অভিযোগে মনোনয়ন বাতিল
অন্যদিকে, ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।।