আন্তর্জাতিক ডেস্ক | দিনপত্র অনলাইন
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সিলিগুড়ির কাছে বেঙ্গডুবি মিলিটারি স্টেশনে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সেনা।
তিনি সেখানে বেসামরিক শ্রমিক হিসেবে কাজ করছিলেন, তবে কীভাবে তিনি ওই সংবেদনশীল এলাকায় চাকরি পেলেন তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
— তদন্তে নেমেছে কর্তৃপক্ষ
ভারতীয় সেনার এক মুখপাত্র জানিয়েছেন,
> “বেঙ্গডুবি মিলিটারি স্টেশনে কর্মরত এক ব্যক্তির পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে আমরা দ্রুত পদক্ষেপ নেই। প্রাথমিকভাবে জানা গেছে তিনি বাংলাদেশি নাগরিক। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে।”
ভারতীয় সেনার সূত্র বলছে, আটক ব্যক্তির উদ্দেশ্য ও যোগাযোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে তার কাছ থেকে কোনো গোপন নথি বা সরঞ্জাম পাওয়া যায়নি, তবে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
সংবেদনশীল এলাকায় কঠোর নিরাপত্তা
বেঙ্গডুবি অঞ্চলটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলগামী কৌশলগত পথের কাছে অবস্থিত, যেখানে সেনা ঘাঁটি, বিমানঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।
এমন এলাকায় সন্দেহজনক উপস্থিতি শনাক্ত হলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়, জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।
“সংবেদনশীল এলাকায় সামান্য ফাঁকও ভারতের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। সময়মতো পদক্ষেপ নেওয়ায় সম্ভাব্য বিপদ এড়ানো গেছে।।
ভারতীয় সেনার বিবৃতি